শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শহরের আজাদী ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় তিন দিনব্যাপী (২-৪ জুলাই) আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি নিয়ে গান, কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন রাজবাড়ীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। সুর, ছন্দ ও নৃত্যের অপূর্ব সমন্বয়ে সাজানো পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে সরকারের ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে দেশব্যাপী নানা সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg