শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার এবং বাবা-ছেলেসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালুখালী থানার রূপসা এলাকায় এ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন কালুখালী উপজেলার রূপসা গ্রামের মৃত জলিল সরদারের ছেলে টোকন সরদার (৫০) এবং তার ছেলে হৃদয় সরদার (১৯)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা এলাকায় টোকন সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির ভেতর থেকে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই টোকন সরদার ও তার ছেলে হৃদয়কে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জেলার মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg