শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ১৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন ও অন্যান্য সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজবাড়ী সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাজীকান্দা গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সাগর শেখ (৩৪)। তিনি রাজবাড়ী সদর থানার কাজীকান্দা গ্রামের খোকন শেখের ছেলে।
অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল (৭.৬২ মিমি, Made in USA), এক রাউন্ড তাজা পিস্তল অ্যামুনিশন, একটি পিস্তল ম্যাগাজিন, একটি ফায়ারকৃত কার্তুজ, একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল, একটি চাইনিজ কুড়াল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg