শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মানবসেবায় বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যােগে এবার চালু হলো আ্যম্বুলেন্স

স্টাফ রিপোর্টার / ৪৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

0Shares

বান্দরবান জেলা ছাত্রলীগ উদ্যােগে সব শ্রেণির মানুষের সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স আজ ১ জানুয়ারী উদ্বোধন করা হয়েছে। নির্ধারিত একটি মোবাইল নাম্বারে ফোন কলেই এর সেবা মিলবে। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা উসিং হাই বাহাদুর রবিনের ব্যক্তিগত উদ্যােগে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়।

আজ ১ জানুয়ারি বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর। পার্বত্য জেলা পরিষদে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে।

বান্দরবান সদর হাসপাতাল, ফায়ার সার্ভিস, পৌরসভা, ও মাতৃমঙ্গলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একাধিক অ্যাম্বুলেন্স থাকলেও রোগীরা সেবা পেতে হয়রানির শিকার হয় বলে অভিযোগ দীর্ঘদিনের।

এই ব্যাপারে জেলা শহরের আর্মিপাড়ার বাসিন্দা ফরিদ আলম বলেন, সংকটাপন্ন রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পেতে বান্দরবানে মানুষ হয়রানির শিকার হয়। ছাত্রলীগের এই উদ্দ্যেগে কিছুটা হলেও হয়রানি লাঘব হবে।

জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশিষ বড়ুয়া বলেন, বান্দরবানে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ছাত্রলীগ নিজেকে নিয়োজিত রাখে। এর অংশ হিসেবে এবার রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করা হলো।
সূত্র, পার্বত্যবার্তা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg