শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের

স্টাফ রিপোর্টার / ৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার জবানি পাড়া এলাকায় সিরাজ সুপার মার্কেটের সামনে স্থানীয় যুবসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। পূর্বঘোষিত মানববন্ধনের পরিবর্তে সেখানে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি সফিকুল ইসলাম বলেন, মাদক একটি সমাজবিধ্বংসী ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg