শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

মাগুরা থেকে আসা যুবকের‘সড়ক দুর্ঘটনায়’গোয়ালন্দে মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৭৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের পাশে ডাইভিশন সড়ক এলাকায় আজ ৩০ নভেম্বর সোমবার সকাল ৭ ঘটিকার সময় দ্রুতগামী সূর্যমূখী পরিবহনের একটি বাস চাপা দিলে রুবেল খান (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সূর্যমূখী পরিবহনের একটি বাস রুবেল খান নামের যুবকটি রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ নিয়ে যাই। তখন দ্রুত সেখানে তাকে অক্সিজেন দেয়া হয়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খোঁজ নিয়ে জানাজায় রোকুনুজ্জামান খানের ছেলে মৃত রুবেল খানের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতন্দী গ্রামে। মৃত রুবেলের আপন চাচাতো ভাই মাসুদ রানা ‘‘রাজবাড়ী টেলিগ্রাফ’’কে জানান, বাড়ী থেকে গত ২৮ নভেম্বর শনিবার বের হয়ে গতকাল ২৯ নভেম্বর রবিবার আমাদেরকে ঢাকায় আছে বলে মুঠোফোনে জানায়।
আজ আমরা দুপুরের দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন মহাসড়কে ‘সড়ক দুর্ঘটনায়’ রুবেল মারা গেছে। আমারা তার ছবি দেখে নিশ্চিত হয়ে বাড়ী থেকে আহলাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হই।
নিউজ সংগ্রহ পর্যন্ত মৃত রুবেলের লাশ বাড়ীতে নেওয়ার প্রস্তততি চলছে।

গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) নারায়ন চন্দ্র দত্ত বলেন, হাসপাতাল থেকে মরদেহ টি গ্রহন করেছি। এখন নিহতের পরিবারের লোকজন আসায় দ্রুত…..

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg