শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কার্ড ও শিশু খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

0Shares

মাগুরা জেলায় মহম্মদপুর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। সোমবার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ কার্ড বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় সচিব কাজী রওশন আক্তার বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার সর্ব্বোচ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে মাস্ক পরে স্বাস্থ বিধি মেনে সচেতনতার সাথে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম করতে হবে। করোনা মুক্ত হয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে খাদ্যের অভাব হবেনা। এ সময় তিনি শিশুদের মাঝে হরলিকস, মৌসুমি ফল, ডিম ও পুষ্টিকর প্যাকেট বিস্কুট বিতরণ করেন। এ উপজেলায় চলতি অর্থ বছর ১৩৪৪ মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা জেলা মহিল বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জোহরা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী। মহম্মদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুষ্ঠান পরিচালনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg