শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বিভিন্ন কর্মমসূচির মধ্যেদিয়ে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ১১০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলায় ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় পশুর নদী এবং মোংলা নদীর মোহনায় ‘নদী বাচলে, দেশ বাচবে এই স্লোগানে’ বিশ্ব নদী দিবস পালন করা হয়।

নদী দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন এর আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পশুর এবং মোংলা নদীর মোহনায় অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান, নদী রক্ষার দাবীতে মানববন্ধন,সাঁতার প্রতিযোগিতা এবং বিকালে নদী মাতৃক বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রীক গানের আড্ডা অনুষ্ঠিত হবে।

রবিবার সকাল ১০টায় পশুর এবং মোংলা নদী সংলগ্ন এলাকায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিশ্ব নদী দিবসের কর্মসুচির শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, সুষ্মিতা মন্ডল, শুক্লা হালদার, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ইয়ুথ লিডার রিয়াজ, বাদাবনের আল ইমরান ইজারদার প্রমূখ।

সকাল ১১টায় পশুর ও মোংলা নদীর মোহনায় নদীর তীরে নদী দখল এবং দূষণ বন্ধের দাবীতে আয়োজন করা হয় মানববন্ধন। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাপা’র বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তারা বলেন নদী বাচলে দেশ বাচবে। অপরিকল্পিত শিল্পায়ন এবং চিংড়ি চাষের ফলে উপকূলীয় অঞ্চলে প্রবাহমান নদী-খাল দখল হচ্ছে। এছাড়া প্লাস্টিক পণ্য, জাহাজী বর্জ্য, তেল-কয়লা-সার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত পশুর ও মোংলা নদীর পানি দূষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা দখল এবং দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবী জানান। সকাল সাড়ে ১১টায় নদীর রক্ষায় সচেনতা সৃষ্টিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেল ৩টায় নদী মাতৃক বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রিক গানের আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিকালের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গানের আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী ও মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে সাঁতার এবং শিশু চিত্রাংকণে বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হবে।

মোংলা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg