শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বালিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার / ৫৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরোলী গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে রবিউল ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের কমপক্ষে আরো ১০জন।

নিহত রবিউল ফকির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী এলাকার বকশিয়াবাড়ী গ্রামের আবুল ফকিরের ছেলে।

০৪ অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জমি-জমা নিয়ে রবিউল ফকিরের সাথে তারই চাচাতো ভাই এর সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে আনার পথেই রবিউলের মৃত্যু হয়।

নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী জানান, পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাই সাদ্দাম ফকির এবং বশির ফকিরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। রবিবার বিকালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আতদের মধ্যে বশির ফকির গ্রুপের ছেলে রবিউল মাথায় টেটা বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক মো. জাহিদকে পাঠানো হয়। এখন পর্যন্ত থানায় কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ কিম্বা মামলা পেলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

রাজবাড়ীর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসে দেখি রবিউল নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো ৫জন আহত অবস্থায় ভর্তি আছেন। লাশের সুরুত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg