শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বেলগাছিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৮৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীর বেলগাছিতে খানগঞ্জ ইউনিয়ন তৌহিদী জনতার ব্যানারে ফ্রান্সে সরাসরি রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শনিবার (৩১ অক্টোবর) আসর নামাজের পর দাদপুর হাট বেলগাছি জামে মসজিদের মুসল্লিগণ ও বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লিগণ এবং এলাকাবাসীর অংশ গ্রহনে বেলগাছি বাজারের প্রধান সড়ক সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার মহানবী সা:কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ।

ফ্রান্সকে এমন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী (সা:)-এর অবমাননার প্রতিবাদ করতে হবে। মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে। কারণ মুসলমানরা তাদের নবী মুহাম্মদ (সা.)কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না।

বক্তব্যে তারা ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ফ্রান্সের পণ্য বয়কট বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং পণ্য বর্জনের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে শত শত তৌহদী জনতা একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেন।
খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, আতাহার হোসেন তকদির বলেন আজ থেকে আমরা ফ্রান্সের কোনো পণ্য ব্যবহার করবো না। এতে তারা অর্থনৈতিক ভাবে ক্ষতির শিকার হবে। আমরা মুসলিমেরা ফ্রান্সের প্রতি ঘৃণা পোষন করবো।

এই প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন, খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, আতাহার হোসেন তকদির, বেলগাছি দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা সেলিম রেজা, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আবদুল আজিজ প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg