শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

ফ্রান্সে মহানবি হযরত মুহাম্মদ (স.)এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ৪৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীতে কওমি মাদ্রাসা ওলামা পরিষদের উদ্যোগে ফ্রান্সে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের পর রাজবাড়ীর বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিগণ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আজাদী ময়দানে এসে সমাবেত হয়। সেখানে সমাবেত মুসুল্লিদের উদ্দেশ্য বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। কারণ মুসলমানরা তাদের নবী মুহাম্মদ (সা.) কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বক্তব্যে তারা ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও ফ্রান্সের পণ্য বয়কটের আহবান জানান। বিক্ষোভ মিছিলে হাজার হাজার লোক একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেন।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ঈমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা সিরাজ্জুমুনির। রাজবাড়ী জেলা ঈমাম কমিটির সাধারণ সম্পাদক, মোফাজ্জল হোসেন আব্বাসী, রাজবাড়ী কওমি মাদ্রাসা ওলামা পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg