শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

0Shares

সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা শনাক্ত হয়। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তারা।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে তিনদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg