শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ইচ্ছা পূরণ করলেন

স্টাফ রিপোর্টার / ৫৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দেয়া ভিডিও বার্তার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী রায়া নামের ওই শিশুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘অটিজম ম্যানেজমেন্ট সেন্টার’ নামে অটিজম সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপে রিয়া নামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার শিক্ষিকা হাসিনা হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা উল্লেখ করে তার সঙ্গে কথা বলার স্বপ্ন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

তিনি বলেন, শিশুটির ভালোবাসায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রিয়ার সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে তার খোঁজ-খবর নেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে রিয়া নামের ওই শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওকলে কথা বলার ছবি অনেকেই শেয়ার করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg