শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পাখির প্রতি অন্যরকম ভালোবাসা

স্টাফ রিপোর্টার / ৪৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী শহরের গাছগুলোকে পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে নিশ্চিত করতে কাজ শুরু করেছেন সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন (পাপুন) নামে এক পাখিপ্রেমী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের পাশের গাছগুলোতে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি।

আগে গ্রামে-গঞ্জে হরহামেশাই দেখা মিলত নানা প্রজাতির পাখি। সে সময় পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙতে সবার কিন্তু এখন তো তাদের আর চোখেই পড়ে না তেমন একটা । গাছে গাছে পাখির কলরবও যেন উধাও। তাহলে কি পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাখির শব্দে আর ঘুম ভাঙবে না? এমন শঙ্কা পেয়ে বসে তার। তিনি ভাবতে থাকেন পাখিদের জন্য কী করা যায়। তিনি চিন্তা করেন পাখির আবাসস্থল তৈরি করলে কেমন হয়। এমন ভাবনা থেকে তিনি তার বন্ধুমহল ও সমমনা কাছের কিছু মানুষ গুলোর কাছে বিষয়টা জানান। সে ভাবনা থেকেই শুরু পাখির জন্য বাসা বানানো। তাঁর সঙ্গে যোগ দেন আরও কয়েকজন সমমনা মানুষ। সবার প্রষ্টায় গড়ে তোলা হলো পাখির আবাসস্থল।

তাশফিন সালেহীন বলেন,পাখি কবিতা আর ভালোবাসার সাথে জড়িত হলেও পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে হয়তো আমার বুঝি না। এজন্য আমাদের বেঁচে থাকার জন্য নগরায়ণের পাশাপাশি প্রকৃতিকে ভাল রাখতে পাখি দরকার।

এ কাজের উদ্বোধন করেন রাজবাড়ীর সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন,কালুখালী উপজেলা শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, কবি খোকন আহমদ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরতাজ তাজিয়া, ডিবেট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক উদ্দিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবদুস সালাম প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg