শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে সরিষা ইউনিয়নের বাগলী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল। তিনি বলেন, সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর এই চারটি ইউনিয়ন ঘনবসতিপূর্ণ। এলাকায় বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। কসবামাজাইলে আগে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও গত ৫ আগস্টের পর থেকে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই জনস্বার্থে দ্রুত এ অঞ্চলে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, দক্ষিণাঞ্চলের চারটি ইউনিয়নের মানুষের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি।

এ সময় বক্তারা প্রধান উপদেষ্টার অর্থ ও পরিকল্পনা বিষয়ক বিশেষ সহকারী ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg