শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পদ্মায় ধরা পড়লো বিশাল আকৃতির বোয়াল ও কাতলা

স্টাফ রিপোর্টার / ৪৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ২শ গ্রাম ওজনের কাতলা ও ২১ কেজি ওজনের বোয়াল মাছ।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে দৌলতদিয়া ১নং ফেরি ঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে জামাল হালদারের জালে বিশাল আকৃতির কাতল ও ধাওয়া পাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়ে।
জানা যায়, সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস আড়ৎ এ আনলে এ সময় উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমায়।
পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১শ টাকা কেজি দরে ৪৪হাজার ১শ টাকা দিয়ে কিনে তাৎক্ষনিক ঢাকার এক ব্যবসায়ীর নিকট ২২শ টাকা দরে ৪৬হাজার ২শ টাকায় বিক্রি করে এবং ২১ কেজি ২শ গ্রাম ওজনের কাতল মাছটি আরেক মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা ১৩শ ৫০টাকা কেজি দরে ২৮হাজার ৬শ ২০টাকায় ক্রয় করে বেশী লাভের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই এধরনের বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg