শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার ২২ দিন শেষে ইলিশ শিকারে নেমেছেন রাজবাড়ীর জেলেরা

স্টাফ রিপোর্টার / ৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

0Shares

প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ২২ দিনের ইলিশ শিকারের নিষেধাজ্ঞা উঠেছে। বুধবার রাত ১২টার পর থেকে ফের ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ইলিশ আহরণে ফের নদ-নদীতে ফেরা নিয়ে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে রাজবাড়ীর বিভিন্ন জেলেপাড়া গুলোতে।

গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর দিনগত রাত ১২টা পর্যন্ত রাজবাড়ী সহ সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার জয়দেব পাল রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা সফল। আমি জেলা প্রশাসনকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে , পুলিশ সুপারকে, উপজেলা ইউএনও কর্মকর্তাকে, র‍্যাব-৮ ফরিদপুরকে, আনসার ব্যাটেলিয়ান,প্রিন্ট ইলেট্রনিক মিডিয়াকে , নৌবাহিনীকে, বিমানবাহিনীকে, নৌপুলিশকে, জনপ্রতিনিধি সহ যারা আমাদের সহযোগিতা করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদের ছাড়া অভিযান সফল করা সম্ভব হতো না।

১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর ২২ দিনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ১৩৮টি, অভিযান পরিচালনা করা হয় ৪৩৭ টি, ইলিশ মাছ জব্দ করা হয় ৭৪৪ কেজি, অন্যান্য মাছ ৬৩ কেজি,কারেন্ট জাল জব্দ করা হয় ৩১.৬৪৫ লক্ষ মিটার, অন্যান্য জাল ১১টি , জালের মূল্য ৪৭৪.৩৭৫ লক্ষ টাকা,
মামলা করা হয় ১৬৫ টি, ৬৭ জনের জরিমানা করা হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা, জেল দেওয়া হয় ২২৯ জনের, নিলাম ২.৩৬ লক্ষ টাকা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg