শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় রাজবাড়ীতে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার / ৫০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

0Shares

ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্র লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের করা হয় আনন্দ র‌্যালী । র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়। এ আনন্দ র‌্যালীতে জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীগণ অংশ গ্রহন করেন। র‌্যালীতে ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়।

পথসভায় বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাজবাড়ী প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg