শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাটে পুলিশের অভিযান ট্রাক দালাল চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৫২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে ট্রাক দালাল চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ১) সবুজ মোল্লা, ২) রজব আলী মোল্লা, ৩) ইমদাদ খান, ৪) মাসুদুর আলম রানা, ৫) রুবেল মোল্লা ৬) মান্নান সরদার। তাদের সবার বাড়ি গোয়ালন্দ উপজেলা এলাকার বিভিন্ন গ্রামে।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট কাউন্টার, জিরোপয়েন্টসহ দৌলতদিয়া ঘাট এলাকার
বিভিন্ন পয়েন্ট থেকে হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ফেরির টিকিট সংগ্রহের পাশাপাশি সিরিয়াল ভেঙে দ্রুত ফেরিপার করে দেয়ার কথা বলে ঢাকাগামী বিভিন্ন পণ্যবাহী
ট্রাকচালকদের জিম্মি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। পরদিন আজ বুধবার দুপুরে ওই ছয় দালালকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের
নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। এ সময় অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন ওই ভ্রাম্যমাণ আদালত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দৌলতদিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট বুকিং কাউন্টার ঘিরে গড়ে ওঠা ট্রাক দালালচক্র ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার ওই ৬ জনই ট্রাক দালাল চক্রের সক্রিয় সদস্য।’
দৌলতদিয়া ঘাট দালালমুক্ত করতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg