শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাটে ডাকাতির ঘটনায় রবিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৫৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রবিন খান (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে দৌলতদিয়া ৫নং ওয়ার্ডের সামছু মাষ্টার পাড়ার আলাল খানের ছেলে। রবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে একাধিক মাদক মামলা রয়েছে।

এর আগে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে একদল দূর্বৃত্ত নবনির্মিত দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটের প্রবেশ মূখে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে এস.আই জাকির হোসেন, এস.আই রবিউল ইসলাম, এএসআই মোতালেব মুন্সীসহ সঙ্গীয়ফোর্সরা ধাওয়া করে হাতেনাতে দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাত্তার মেম্বার পাড়ার মনি ফকিরের ছেলে জুয়েল ফকির (২৮), ২নং ওয়ার্ডের সিদ্দিক কাজী পাড়ার দুলাল মোল্লার ছেলে জাহিদ মোল্লা ওরফে বাপ্পী (৩২) ও ৬নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়ার ধীরেন শীলের ছেলে সবুজ শীল (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো বড় রাম দা, দুটি ছোরা, নাইলন রশি, পাটের বস্তা ও ফেরিঘাট সড়কে আড়াআড়ি করে রাখা মাঝারী আকারের একটি গাছের গুঁড়ি জব্দ করে।
এ ঘটনায় এস আই জাকির হোসেন বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী জড়িত থাকার অভিযোগে রবিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলেই রাজবাড়ীর আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রবিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত এজাহার নামীয় ৬জন এবং সন্ধেহভাজন দুই জনসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg