শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

দৌলতদিয়া নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা বড়িসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হল সাথী আক্তার ওরফে কাকলী (২৭) ও আইয়ুব আলী সরদার (৪৮)।
তারা দুজনই দৌলতদিয়া বাজার এলাকায় পান্নু মোল্লার বাড়ির ভাড়াটিয়া। আজ বৃহস্পতিবার
দুপুরে আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেব মুন্সী ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, ‘এক নারীসহ আটক ওই দুই জন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg