শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় পণ্যবাহী শত শত ট্রাক আটকা

স্টাফ রিপোর্টার / ৪৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়।

আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে
ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকাগামী বিভিন্ন পণ্যবোঝাই শত শত ট্রাক ও কাভার্ডভ্যান। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার ফোরলেন রাস্তার একপাশে ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানিয়েছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ বন্ধের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বিভিন্ন গাড়ির চাপ বেড়েছে। মানুষের দুর্ভোগ কমাতে
সেখানে যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ফেরির টিকিট সিরিয়ালে দীর্ঘ সময় আটকা পড়ে থাকছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহাবুব হোসেন “রাজবাড়ী টেলিগ্রাফকে” বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে ছোট-বড় মোট ১৭টি ফেরি সার্বক্ষণিক সচল রাখা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg