শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

দৌলতদিয়ায় ২০পিস ইয়াবাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২০পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় একজন পালিয়ে যায়। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত মো. জাকির হোসেন উত্তর দৌলতদিয়া ছোরাপ মন্ডল পাড়ার মৃত ইউনুছ খাঁর ছেলে। পলাতক আসামী মো. আলম (৪৫) উত্তর দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়া এলাকার মৃত মোস্তফার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানায়, গত সোমবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এসআই মো. রবিউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গেট সংলগ্ন কুষ্টিয়া-চুয়াডাঙ্গা বোডিং এর সামনে থেকে ২০পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় একজন পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত জাকিরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg