শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

দৌলতদিয়াতে নৌ পুলিশের অভিযানে মা ইলিশ রক্ষায় অবৈধ কারেন্ট জাল সহ আটক ১

স্টাফ রিপোর্টার / ৫৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির নাম মোঃ সাদ্দাম সরদার (৩৫), পিতা মোঃ শাহজাহান সরদার, সাং- দৌলতদিয়া আইনদ্দিন বেপারী পাড়া।

গোয়ালন্দ ঘাট থানায় আটক ব্যাক্তি সহ মোঃ নুরু মৃধা(৫০), পিতা মৃত মুনছুর মৃধা সাং- দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া, কে আসামি করে মৎস্য রক্ষণ ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫(২)(খ) ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আটক ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ মোঃআঃ মুন্নাফ বলেন, আমার নেতৃত্বে সঙ্গীয় ৭ জনের একটা দল ১৬ অক্টোবর সন্ধার দিকে একটি স্পিডবোট যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করি। পদ্মানদীর মাঝখানে কলাবাগান নামক স্থানে একটি ইলিশ মাছ ধরার নৌকা দেখতে পাই এবং স্পিডবোট যোগে তাদের কাছে গেলে দেখতে পাই এক নম্বর আসামি মোঃ সাদ্দাম সরদার নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে এক প্রান্ত ধরে বসে আছে। পুলিশ দেখে দুই নম্বর আসামি মোহাম্মদ নূরু মৃধা নদীতে ঝাঁপ দিয়ে কিনারায় উঠে পালিয়ে যায়। ১ নাম্বার আসামী কে আমরা আটক করি এবং জাল টেনে তুলি। তার কাছ থেকে সর্ব মোট ২৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করি যার আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মৎস্য রক্ষণ ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg