শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

টিকিটের জন্য সৌদি প্রবাসীদের আজও ভিড়

স্টাফ রিপোর্টার / ৪৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছুটিতে এসে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা টিকিটের জন্য সৌদি এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয়ের সামনে ভিড় করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই কাওরান বাজারে সাউদিয়া ও মতিঝিলে বিমানের টিকিটের বিক্রয় কেন্দ্রের সামনে তাদের ভিড় করতে দেখা যায়।

সকালে পুলিশের পক্ষ থেকে টিকিট প্রত্যাশীদের উদ্দেশে মাইকে জানানো হয়, আজ ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।

সৌদি এয়ারলাইনসের এক সূত্রে জানায়, এ মাসে তারা একাধিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। আগামী অক্টোবর মাসেও পর্যাপ্ত ফ্লাইটে করে প্রবাসীদের সৌদিতে নেওয়া যাবে। কিন্তু সৌদিতে যাওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ পাওয়া বাধ্যতামূলক। সনদ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লাইট নিতে হবে।

ছুটিতে এসে দেশে আটকে পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg