শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের হাতে ইউএনও’র উপহার

স্টাফ রিপোর্টার / ৫৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

0Shares

সংক্রামক ব্যাধি করোনার প্রাদুর্ভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ থাকা গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিশুদের উৎসাহিত করার জন্য তাদের উপহার দিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

শনিবার দাপ্তরিক ছুটির দিনে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব ও সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মাসুম মিয়াকে নিয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের বুবরাপুর (দিঘলবন্দ) গ্রামের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনে শুনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে তিনি উপহার তুলে দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এসব কোমলমতিরা যাতে বই-পুস্তক থেকে দূরে সরে না যায় এজন্য অভিভাবকদের যত্নশীল হওয়ার আহবান জানান।

শনিবার সকালে এর আগে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসব্লক স্থাপনের জন্য ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় করে এ সমস্যার সমাধান করেন তিনি। ইউএনও গোলাম কবির জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে এ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা ছেড়ে অন্য কোনো পেশায় না যায় এজন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এ উদ্যোগটি নিয়েছেন।

সুনামগঞ্জ (ছাতক) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg