শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জীবন থেকে হারিয়ে গেছে বহু মধুময় চব্বিশটি বছর

স্টাফ রিপোর্টার / ৪৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

0Shares

জীবন থেকে হারিয়ে গেছে বহু মধুময় চব্বিশটি বছর।
বিবাহিত স্ত্রী’টা নিজের স্বামীকে কাছে পেলো, চব্বিশ মাস পর পর, মাত্র এক মাস। বিশ বছরের বিবাহিত জীবনে, দুজনার এক সাথে দাম্পত্য সংসার মাত্র দশ মাস।

উনিশ বছর বয়সি তার সন্তানটা, জীবনের প্রথম বাবার কোলে উঠার সৌভাগ্য অর্জন করেছিল জন্মের দুই বছর পর। উনিশ বছর বয়সের সন্তানটা, তার বাবাকে কাছে পেয়েছে মাত্র নয় মাসের জন্য।

নিজের করা চাকচিক্যময় বাড়িটাতে, নিজেই যেন মেহমান। বাড়ির চৌকাঠে তার পা পড়ে, দুই বছর পর পর। পরিবারের জীবনটা সাত রঙ্গা রংধনুর মত রাঙ্গিয়ে দিতে, জীবন যৌবন তার ভিন দেশেই কাটলো।

বাবা মা, আর কত আত্মীয়-স্বজন চিরবিদায় নিয়ে চলে গেলো না ফেরার দেশে, শেষ বারের মত এক নজর তাদের চেহারাটা দেখার সৌভাগ্য হলোনা।
টাকার পেছনে ছুটতে ছুটতে দেহটা হয়েছে একটা অটো ইঞ্জিন আর মন হয়ে গেছে কঠিন পাথর।

ধুধু মরুভূমিতে দিক হারিয়ে ফেলা পথিকটার মত, সুখের দিকটা সে হারিয়ে ফেলেছে অনেক আগেই।জীবন মানেই তার কাছে এখন শুধুই অর্থ উপার্জন। স্বাদ আহ্লাদ আর আবেগ অনুভূতিগুলো তার কাছে এখন বড়ই মূল্যহীন। রাত আর দিন রোদ আর বৃষ্টি, পূর্নিমা রাত আর আমাবস্যা ফাগুন আর বসন্ত তার কাছে এখন সবই সমান।

দেশে বাড়ির রান্নার চাইতে ক্যাটারিং এর খাবারটাই এখন তার কাছে বেশি প্রিয়। রমনির কোমল হাত স্পর্শ করার চাইতে, এক্সাভেটরের শক্ত হাতলটাতেই তার আকর্ষণ অনেক বেশি এখন। বাড়িতে বক্স খাটে জাজিমের নরম বিছানার থেকে, লোহার খাটের শক্ত প্লাইউডের বিছানাতেই এখন ঘুম খুব ভাল হয় তার।

তার উৎসর্গিত জীবনের বিনিময়ে অনেক স্বাচ্ছন্দে চলেছে একটি পরিবার, উজ্জ্বল হয়েছে তার সন্তানদের ভবিষ্যত, পূর্ণতা পেয়েছে পরিবার এবং আত্নীয়দের বহু চাওয়াগুলো।
শুধু ক্ষয়ে গেছে তার নিজের স্বপ্ন, সাজের ফুলের মত ঝরে গেছে তার আশা আর চাওয়া গুলো।
আর জীবন থেকে হারিয়ে গেছে বহু মধুময় চব্বিশ’টি বছর।

এক প্রবাসীর আত্মকাহিনী
শাহাবুদ্দিন সরদার
সিঙ্গাপুর প্রবাসী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg