শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

জার্মানিতে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৪৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজন বাংলাদেশি মারা গেছেন। ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর হানাউয়ের অধিবাসী শাহিন সিকদার বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে একটি হাসপাতালে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহিন সিকদারের বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। তিনি ১৯৯২ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন।

প্রথম কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শাহিন সিকদারের পারিবারিক বন্ধু ফ্রাঙ্কফুর্টের সেভেন ডেজ শপের স্বত্বাধিকারী কামাল ভুঁইয়া জানিয়েছেন, শাহিন সিকদার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

শাহিন সিকদারসহ একই সময়ে জার্মানি এসেছিলেন ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী কাইয়ুম চৌধুরী। তিনি জানিয়েছেন, সবসময় হাসিখুশি থাকা শাহিন সিকদারের সঙ্গে অসংখ্য স্মৃতি রয়েছে যা কোনোদিন ভুলবার নয়।

এদিকে জার্মানিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের পর থেকে জার্মানি করোনাভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হলেও এখন আবার তা ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বাড়ছে সকল মহলে।

জার্মানিতে এখন পর্যন্ত দুই লাখ ৭৮ হাজার ৬৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৪৭ হাজার ৯০০ জন। আর করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৫০৫ জন।

সূত্র: Jagonews24.com

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg