শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

জার্মানিতে এম,পি নির্বাচিত বাংলাদেশি শাহাবুদ্দিন

Lutfor Rahman / ৬৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

জার্মানির নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের জেলা পরিষদের এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। শাহাবুদ্দিন জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি ২০১৭ সালে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে গ্রিন পার্টি থেকে জাতীয় সংসদ (বুন্দেস টাগ) নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শাহাবুদ্দিন মিয়াই জার্মান সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা প্রথম বাংলাদেশি।

শাহাবুদ্দিন মিয়া ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুরের বাজিতপুরে জন্মগ্রহণ করেন। ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে ১৯৭৯ সালে জার্মানি পাড়ি জমান তিনি। দেশটির ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করেন। এখন তিনি জার্মানির মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত।

শাহাবুদ্দিন মিয়া জার্মানির রাজনৈতিক দল গ্রিন পার্টির ভেরল শহর সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশে গড়ে তুলেছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। বর্তমানে তিনি সবুজ আন্দোলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg