শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ছাতকে প্রবীণ শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তীর পরলোকগমন

স্টাফ রিপোর্টার / ৪৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছাতকের গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সৎ সঙ্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সভাপতি এবং ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তীর পিতা গৌরাঙ্গ চক্রবর্তী শুক্রবার রাতে সিলেটের নর্থইষ্ট হাসপাতালে পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভোগছিলেন। শনিবার সকালে ছাতক শ্মশান ঘাটে তার শেষ আন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে প্রবীণ শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি , সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন , ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী। পৃথক বিবৃতিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি এড.পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু সহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সুনামগঞ্জ(ছাতক) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg