শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গোয়ালন্দ পৌর নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মোঃ নিজাম, নজরুল ইসলাম, সাংবাদিক হেলাল মাহমুদ

স্টাফ রিপোর্টার / ১০৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ২ জন স্বতন্ত্র ( বিদ্রোহী) মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারী) বিকেল ৫টা পর্যন্ত নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির হেলাল মাহমুদ এবং আওয়ামী লীগের ২ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম ও বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম-এর বাইরে অন্য কোনো প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েনি।দুইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এবং দুইজন (আওয়ামী লীগ ও জাতীয় পার্টি) স্ব-স্ব দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিএনপির কোন দলীয় প্রার্থী হিসাবে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।

বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ১.৪৫ মিনিটের সময় আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন আহমেদ-এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।

একই দিন বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.নিজাম উদ্দীন আহমেদ-এর কাছে সমর্থকদের সাথে নিয়ে প্রথমে মনোনয়ন পত্র জমা দেন শেখ মোঃ নজরুল ইসলাম। তার কিছুক্ষণ পরেই বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম-এর পক্ষে তার প্রস্তাবকারী সায়েম খান মনোনয়ন পত্র জমা দেন।
পরবর্তীতে দলীয় নেতাদের সাথে নিয়ে জাতীয় পার্টির হেলাল মাহমুদ মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন পত্র দাখিলের পর নৌকার বিজয়ে শতভাগ আশাবাদী বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন।
অপরদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হেলাল মাহমুদ এবং আওয়ামী লীগের ২ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম ও বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে রবিবার (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত সর্বমোট মেয়র পদে চার(৪) জন, কাউন্সিলর পদে বত্রিশ (৩২) জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এগারো (১১) জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ ১৭ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন, আগামী ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২৬ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg