শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়ালন্দ পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম মন্ডল।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)

গত ৩ জানুয়ারী রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।মনোনয়ন দাখিল করার শেষ তারিখ রবিবার (১৭ জানুয়ারী) এবং ভোট গ্রহন রবিবার (১৪ ফেব্রুয়ারী)। গোয়ালন্দ পৌরসভা নির্বাচন নিয়ে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। আজ বুধবার (১৩ জানুয়ারী) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দলীয় মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৩জন প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন ।
তারা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য শেখ মোঃ নিজাম, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল,ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালিমুজ্জামান হিরন।
বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৩ জানুয়ারী) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গণভবন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সাত(৭) সদস্য বিশিষ্ট দলীয় মনোনয়ন বোর্ড গঠন করা হয়। দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গোয়ালন্দ পৌর নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, পৌরবাসীর ভাগ্যউন্নয়নের জন্য দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার জন্যই কাজ করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg