শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের শেষ বিদায়ে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার / ৭২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. নুরুজ্জামান মিয়া গতকাল ২০ নভেম্বর শুক্রবার রাত ৯টা ৪০মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, মৃত্যুর বিষয়ে তাঁর ছেলে আলিফ হোসেন মিয়া নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নুরুজ্জামান মিয়ার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। তাঁর করোনা সনাক্ত হলে বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নেন।

অবস্থার অবনতি হলে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৭ নভেম্বর তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গতকাল রাত ৯টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নুরুজ্জামান মিয়া রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ছিলেন। তিনি একাধারে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমানে সভাপতির দ্বায়িত্বে ছিলেন। নুরুজ্জামান মিয়া গোয়ালন্দ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম পৌর প্রশাসক ছিলেন। আজ ২১ নভেম্বর শনিবার বেলা ১টার সময় দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর মরদেহ রাখা হয়। দুপুর ২ টা ৩০ মিনিটের সময় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী ও গোয়ালন্দের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতে তাঁর জানাজা মওলানা রকুনউদ্দিনের পরিচালনা শেষে গোয়ালন্দ রেলগেইট ঈদগাহ ময়দান মাঠে (পারিবারিক কবর স্থান) বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা, দুই ভাই ও বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন, তিনি পরিবারের মধ্যে ছিলেন সবার বড়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg