শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়ালন্দে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নিলু শেখের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার নিলু শেখের পাড়ার মো. আকরাম হোসেনের ছেলে মো. জুয়েল রানা (৩২), ঠাকুরগাও জেলার রানীশঙ্কর থানার রাউতনগর (৩নং হোসেনগাঁও) এলাকার আ. জব্বার মুন্সির ছেলে মো. আ. মতিন (৪২) এবং পলাতক গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার মৃত জুলহাস শেখের ছেলে মো. শান্ত ওরফে চাঁদাই।
থানা পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টায় এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নিলু শেখের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১নং আসামী মো. জুয়েল রানার বসত বাড়ি থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয় এবং এসময় একজন পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg