শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার / ৬৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান খানখানাপুর এর মাঝামাঝি স্থানে জে.এস.বি ভাটার নিকট দ্রুতগামী গাড়ির চাপায় ব্যবসায়ী আতিয়ার মোল্লা (২৩) ঘটনা স্থলেই নিহত হন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদারপাড়া গ্রামের মৃত বিল্লাল মোল্লার ছেলে।

আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত আতিয়ার একজন মুরগি ব্যবসায়ী। ভ্যানযোগে কোথাও মুরগি নামিয়ে দিয়ে ফের ওই ভ্যানে করে মহাসড়ক দিয়ে তিনি এলাকায় ফিরছিলেন। পথে অজ্ঞাতনামা কোন এক গাড়ির ধাক্কায় ভ্যান থেকে ছিটকে মহাসড়কের পাশে খুটির সাথে মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg