শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়ালন্দে স্কুল ছাত্র মিরাজের হত্যাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার / ৬৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

0Shares

গোয়ালন্দে স্কুল ছাত্র মিরাজের হত্যাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে তার সহপাঠীরা। এর আগে নিখোঁজ হওয়ার ৫দিন পর দুর্গম পদ্মার চর থেকে মিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরাজের বাবা সিরাজ খান অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে থানায় মামলা করেছে।

এর বেশকিছুদিন আগে দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকার পদ্মার পাড় থেকে উদ্ধার হওয়া দুই হাত বিচ্ছিন্ন পুঁতে রাখা অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশটি গত ২৭ তারিখ নিখোঁজ হওয়া মোঃসুজন খান মিরাজের। ৫দিন পড় ২ সেপ্টেম্বর দৌলতদিয়া দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর চর থেকে পুলিশ তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে।সে দোলোতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তৎক্ষনাৎ লাশ টির পরিচয় সনাক্ত না হাওয়ায় পুলিশ সন্ধ্যায় অজ্ঞাত হিসেবে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠান। রাতেই তার বাবা থানায় গিয়ে দাবি করেন এটাই মিরাজের লাশ এবং ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লাশ বাড়িতে এনে সন্ধ্যার আগেই চৌধুরীপাড়া কবরস্থানে দাফন করে।

এদিকে স্কুল ছাত্র মিরাজের হত্যাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে তার সহপাঠীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হওয়া ঘন্টা ব্যাপি মানববন্ধনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদি আবু হাসান, শিক্ষক শামীম শেখ, সুরায়া পারভীন সহ স্কুলের ছাত্র-ছাত্রীরা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মিরাজের নিখোঁজ হওয়া ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ গুরত্ব দিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg