শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল হাবিবুর সভাপতি, সহিদুল সম্পাদক নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :

বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) গোয়ালন্দ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতি পদে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তৈয়বুর রহমান নির্বাচিত হন। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমিতির রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও অর্থ সম্পাদক বাবু বিনয় কুমার বিশ্বাস।

সম্মেলন প্রস্ততি কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাধন কুমার, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ,জুয়েল রানা, সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক মতিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg