শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

গোয়ালন্দে পদ্মায় পানি বেড়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপরে

স্টাফ রিপোর্টার / ৬২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম (হালিম)//
গোয়ালন্দে পদ্মা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হয়েছে।

পানি বৃদ্ধির পাশাপাশি পদ্মায় বয়ে যাওয়া প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আজিজ মুন্সীরপাড়া ও দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রাম
এলাকায় নদীর পাড়ভাঙন শুরু হয়েছে। রক্ষা পেতে ওই দুই গ্রামের বাসিন্দাদের অনেকেই তাদের ঘরবাড়ি ভেঙে, গাছপালা কেটে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।

এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানিয়েছে, প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারি ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg