শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়ালন্দে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্যসহ সাথী আক্তার ওরফে কাকলী নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শনিবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয় ও তার কাছ থেকে ১০ গ্রাম ওজনের ১০০টি নিষিদ্ধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আজ রবিবার দুপুরে আদালতের নির্দেশে ওই নারীকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার সাথী আক্তার ওরফে কাকলী (২৭) একজন পেশাদার মাদক কারবারি। সে ঝিনাইদহের মহেশপুর থানার সামন্ত গ্রামের মোঃ আইয়ুব আলীর স্ত্রী। দীর্ঘদিন যাবত ওই নারী গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টার পাড়ায় পান্নু মোল্লার বাড়িতে ভাড়ায় থেকে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসার কাজ চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg