শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গোয়ালন্দে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার / ৮২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন ছোটভাকলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড চরবালিয়াকান্দি গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (১০অক্টোবর) স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণের দায়ে অভিযুক্ত সাব্বির সেখ (১৮) কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামের আ. সালাম সেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দুরত্ব কম হওয়ায় সাব্বির ওই স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৪ সেপ্টেম্বর স্কুল ছাত্রীর মা তার বড় মেয়ের শশুর বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে ওই স্কুল ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত সাব্বির সেখ স্কুল ছাত্রীর সাথে দেখা করতে যায় তার ঘরে । এসময় স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। স্কুলছাত্রী কান্নাকাটি করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্ত সাব্বির সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর মা বিভিন্ন ভাবে বিষয়টি তার মেয়ের কাছে জানতে চাইলে তাকে কিছু না বলে স্কুলছাত্রী এক পর্যায়ে তার ভগ্নিপতির কাছে ওই ঘটনা খুলে বলে। পরবর্তীতে পরিবারের সবার সাথে পরামর্শ করে শনিবার গোয়ালন্দ ঘাট থানায় একটা মামলা দায়ের করে স্কুলছাত্রীর মা।

এ ব্যাপারে অভিযুক্তের ভাই রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, আমার ভায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। মেয়ের পরিবার থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে আমরা ৪ বছর পর বিয়ে দিতে সম্মত হই কিন্তু তারা এই প্রস্তাবে রাজি না হয়ে তারা দুই-একদিনের মধ্যেই বিয়ে করতে বলেন। আমরা তাতে রাজি না হলে আমাদের দেখে নিবে বলে হুমকি দেন এবং তার পরেই এই মিথ্যা মামলা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য রাজবাড়ী সিভিল সার্জন অফিসে এবং আটককৃত অভিযুক্ত সাব্বির সেখকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg