শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার / ৩৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৭ হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (০৪ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মো. সহিদ ডাক্তারের ছেলে মনির হোসেন (২৫) এবং একই গ্রামের সালাম মোল্লার ছেলে মো. নজরুল (২২)। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায় অভিযান চালিয়ে মনির হোসেন ও নজরুল এর কাছ থেকে ৭ হাজার ২৫ পিস (সাত হাজার পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷ যার মূল্য ২১,০৭,৫০০/-) টাকা। জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্রোগ্রাম থেকে দুইজন ব্যক্তি গোয়ালন্দে ইয়াবা নিয়ে আসছে। পুলিশ সুপারের নির্দেশনায় রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া থেকে ৭ হাজার ২৫ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামি মো. মনির হোসেনের নামে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg