শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে সুন্নতে খাৎনা অনুষ্ঠানে উত্তেজনা: যুবককে কুপিয়ে গুরুতর জখম

স্টাফ রিপোর্টার / ২৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে একটি পারিবারিক সুন্নতে খাৎনা অনুষ্ঠানে নারীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আকাশ (১৮) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আকাশের স্বজন মোঃ পান্নু শেখ বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পান্নু শেখ তার ছেলে মোঃ রিয়াদ শেখ (৯)-এর সুন্নতে খাৎনা উপলক্ষে গত ২৯ ও ৩০ মার্চ নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন। এতে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠান চলাকালে প্রধান অভিযুক্ত মোঃ জান বেপারীসহ কয়েকজন যুবক সেখানে এসে পান্নু শেখের মেয়ে ও তার শ্যালকের স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। এ নিয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এর জের ধরে পরদিন (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে অভিযুক্তরা আকাশকে কথা বলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে উত্তর বালিয়াডাঙ্গা এলাকার একটি বাড়িতে নিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হামলায় আকাশের পিঠের দুই পাশে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর কুপিয়ে জখম করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg