শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষক হলেন- আসলামুজ্জামান গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই কোচিংয়ে পড়ানোর নামে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত শিক্ষক শিক্ষকদের রুমের মধ্যে অবরুদ্ধ থাকেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে,  অভিযুক্ত শিক্ষক আসলামুজ্জামান যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, মূলত শিক্ষার্থীদের প্রাইভেট পড়াকে কেন্দ্র করে দ্বন্দের সূত্রপাত। আসলাম স্যার প্রাইভেট পড়ানোর কারণে অন্য শিক্ষকদের সমস্যা হচ্ছিল। ফলে ঐ শিক্ষকরাই শিক্ষার্থীদের উসকানি দিয়ে মানববন্ধন করিয়েছে।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিষয়টি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদেরকে বলেছি আসলামুজ্জামানকে সরিয়ে দিতে। যতদিন পর্যন্ত কোন ব্যবস্থা না হবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তিনি এই স্কুলে প্রবেশ করতে পারবে না।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, থানা হেফাজত থেকে তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বদলির বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। তার বদলির জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg