শিরোনাম
সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার রাজবাড়ী-২ আসনে প্রতীক্ষার অবসান, বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ কাজী ইরাদত আলী পরিবারের কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্টাফ রিপোর্টার / ১৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার “রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় লকডাউনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান চলে। এ সময় যানবাহনের কাগজপত্র পরীক্ষা, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, লকডাউন কর্মসূচি ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা, যান চলাচলে বাধা বা জননিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg