শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার / ৩৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে বিরাশি (৮২) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাটগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সাতক্ষীরা লাইন পরিবহন নামক বাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী ইউপির শৈলখালী এলাকার সোবহান শেখের ছেলে কাশেম শেখ (৪০), এবং যশোর জেলার কোতয়ালী থানার ফতেপুর এলাকার ওবায়দুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম (২৩)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের অপর পাশে ফেরী ঘাটগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সাতক্ষীরা লাইন পরিবহন নামক বাস (যার নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৭৫৪২) এর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী কাশেম শেখ ও মুক্তা বেগমকে সর্বমোট ৮২ (বিরাশি) বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg