শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রোজিনা আক্তার মেনু নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার মেনু (৩০), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাত পাখিয়া আবাসন প্রকপ্ল এলাকার নাদের মল্লিকের মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানার পুলিশ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg