শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ২৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ মে 2022

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করার মামলায় মো. আজিজ ওরফে বদুকে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

রোববার (২২ মে) দুপুরে আসামির উপস্থিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্ত মো. আজিজ শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের খালিশা এলাকার মৃত ইনাজ উদ্দিন মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গৃহবধূর স্বামী চাকরির কারণে ঢাকা থাকতেন। ছুটির দিন গুলোতে বাড়ি আসতেন। ঘটনার দিন গৃহবধূ তার ছেলে মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন। ২০১২ সালের এপ্রিল মাসের ২৬ তারিখে গৃহবধূ রাতে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য বাথরুমে যায়। বাথরুম থেকে ঘরে যাওয়ার সময় ওৎ পেতে থাকা নারী লোভী লম্পট আসামি মো. আজিজ জাফটাইয়া ধরিয়া শরীরের বিভিন্ন স্পর্শ-কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ করার চেষ্টা করলে গৃহবধু চিৎকার করে। পাশের বাড়ির লোক জন এগিয়ে আসলে গৃহবধূকে হত্যার হুঁমকি দিয়ে আজিজ পালিয়ে যায়। পরে গৃহবধূর স্বামী বাদি হয়ে শিবালয় থানায় মামলা করেন। ঘটনার সময় আসামি মো. আজিজ ওরফে বদুর বয়স ছিল ৩৫ বছর।

এ মামলায় ৬ জনের সাক্ষি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন, এ কে এম নুরুল হুদা রুবেল (পিপি), আসামি পক্ষের আইনজীবি আরিফ হোসেন লিটন এ মামলা পরিচালনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg