শিরোনাম
রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও র‌্যাব-১-এর যৌথ দল।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১, গাজীপুরের গাছা থানা পুলিশ এবং গোয়ালন্দঘাট থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার পলাতক আসামি রায়হান শেখ (২০) গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃত রায়হান শেখ গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আইনুদ্দিন মাতুব্বরপাড়া এলাকার কুদ্দুস শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার এ আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাব-১-এর সহযোগিতায় গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে আটক করে গোয়ালন্দঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তাকে গোয়ালন্দঘাট থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg