শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কুমারখালীতে ভ্যানচালক সেজে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার / ৪৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

0Shares

কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ার কুমারখালীতে সিনেমা স্টাইলে ভ্যানচালক ছদ্মবেশে জিআর মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার আসামী মাদকসম্রাট আরিফ কারিগরকে (৪৯) গ্রেফতার করেছে থানার চৌকশ পুলিশ অফিসার এস আই শিমুল। শুক্রবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের মাদক ব্যবসায়ী ছেলে।

এতথ্য নিশ্চিত করে থানার চৌকশ পুলিশ অফিসার এস আই শিমুল বলেন,থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানচালক সেজে একটি চায়ের দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ কারিগরকে গ্রেফতার করা হয়েছে।জি আর মামলা নম্বর ৪৪৩/১৮।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আরিফ নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg