শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ডাঃ আরিফুজ্জামান

স্টাফ রিপোর্টার / ১৪১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

0Shares

স্টাফ রিপোর্টার: ডাঃ আরিফুজ্জামান গোয়ালন্দের সদ্য প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান এ.বি.এম. নুরুল ইসলামের মেজ ছেলে।
ছাত্রজীবনে আরিফুজ্জামান মেধার স্বাক্ষর রেখেছেন।এস.এস.সি তে কৃতিত্বের সাথে এ+ পেয়ে উত্তীর্ণ হয়ে এইচ.এস.সি শেষ করেন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার বি.এফ.শাহীন কলেজ থেকে। এরপর এম.বি.বি.এস শেষ করেন চট্টগ্রাম থেকে।

এম.বি.বি.এস শেষ করে নিজেকে গোয়ালন্দের অসহায় রোগীদের চিকিৎসা নিয়োজিত রেখেছেন।নিয়মিত তার চেম্বারে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়ে যখন সবাই চিকিৎসাহীনতায় শংকিত ছিল, তখন ডাঃ আরিফুজ্জামান চিকিৎসা সেবা নিয়ে গোয়ালন্দের সাধারণ মানুষের পাশে ছিলেন।করোনা কালীন মহামারীতে নিজের ঝুঁকির কথা চিন্তা না করে দিন-রাত চিকিৎসা সেবা দিয়েছেন।

ডাঃ আরিফুজ্জামানের সাধারণ মানুষকে সেবা দেয়ার মানসিকতা অল্প দিনেই গোয়ালন্দের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। গোয়ালন্দের সাধারণ মানুষের দাবির মুখে গোয়ালন্দবাসীর বৃহত্তর সেবায় নিজেকে উৎসর্গ করতে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশগ্রহণ করবেন।

গোয়ালন্দবাসী আনন্দিত এমন একজন মেধাবী শিক্ষিত ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে। গোয়ালন্দবাসী উপজেলা উপ-নির্বাচনে যোগ্যতার মূল্যায়ন করে ডাঃ আরিফুজ্জামানকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ডা: আরিফুজ্জামান “রাজবাড়ী টেলিগ্রাফকে ” একান্ত সাক্ষাৎকারে বলেন ‘গোয়ালন্দ উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg